নুসরাত হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে মধুখালীতে মানববন্ধন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:৪৫

নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার আদালতের মাধ্যমে শাস্তির দাবিতে ফরিদপুরের মধুখালীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নুসরাত হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন

মানববন্ধনে মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মানিক মজুমদার, সমাজ সেবক আবু সাঈদ মিয়া, মো. নজরুল ইসলাম, মির্জা আব্বাস হোসেন, মো. আনিসুজ্জামান লিটন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এমি, সাংবাদি শাজাহান হেলাল, শাহ্  মো. খসবুজ্জামান প্রমুখ।

মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী শাখার পক্ষ থেকে নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

ইত্তেফাক/এমআরএম