মৌসুমের শেষ পর্যন্ত ইন্টান মিলানে ধারে যোগ দিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহা। স্প্যানিশ ক্লাব ও রাফিনহা নিজেই এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃবিতে বার্সেলোনা জানিয়েছে ইন্টার মিলান তাদেরকে রাফিনহার জন্য ৩৫ মিলিয়ন ইউরোর সাথে আরো তিন মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল। মৌসুমের শেষে বাড়তি এই তিন মিলিয়ন ইউরোর চুক্তি নিশ্চিত করা হবে।
২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান রাফিনহা গত বছর হাঁটুর ইনজুরির কারণে প্রায় আট মাস মাঠের বাইরে ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি বার্সেলোনায় যোগ দিয়ে ধীরে ধীরে নিজেকে মূল দলের জন্য প্রস্তুত করে তুলেন। সেলেসাওদের হয়ে দুই ম্যাচে এক গোল করলে ইনজুরির কারনে বার্সেলোনায় তার খেলা হুমকির মুখে পড়ে। ইন্টার টেলিভিশনে রাফিনহা বলেছেন, আমি সত্যিই খুশী। এখানে আসতে পারাটা আনন্দের। এটা আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়। নতুন জায়গায় নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে চাই। ইন্টারে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি এখানে নিজের সেরাটা দিয়েই মূল দলে খেলতে চাই।
২০১৫ সালে রোমার বিপক্ষে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে ছয় মাস বিশ্রামে ছিলেন রাফিনহা। পরবর্তীতে তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এপ্রিলে আবারো গ্রানাডার বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান। বাসস।
ইত্তেফাক/ রেজা
