রাজবাড়ীতে ট্রাকচাপায় বাক-প্রতিবন্ধী রিকশাচালক নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:১৪

রাজবাড়ী শহরের কাজীকান্দা হাসপাতাল সড়কে ট্রাকচাপায় সুব্রত সরকার (৩৫) নামে এক বাক-প্রতিবন্ধী রিকশাচালক নিহত হয়েছেন।

 

শনিবার সকাল ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল সড়কের সারের গোডাউনের গেটের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সুব্রত শহরের সজ্জনকান্দা কাহারপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সারের গোডাউন মোড়ে এসে বাক-প্রতিবন্ধী রিকশাচালক সুব্রত সরকারকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনা শুরু

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের ইবনে জায়েদ জানান, রোগীর মাথায় আঘাত পাওয়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হলে আমরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে প্রতিমধ্যে তার মৃত্যু হয়।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ইতি মধ্যে ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি