শেরপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৯
বগুড়ার শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শেরপুরের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছোনকা গ্রামের শাহাদত হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে শেরপুরের ধনট মোড় এলাকার আল-আরাফা ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৮ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে সাহেব আলী ও আনোয়ার হোসেনকে নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে ধান কেনার জন্য যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা ২টি কালো রঙের মাইক্রোবাস দিয়ে পথরোধ করে ডিবি পুলিশের পরিচয়ে তাদের মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে ধানগড়া এলাকায় ফাঁকা জায়গা ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে শেরপুর থানা পলিশ তাদের উদ্ধার করে শেরপুর হাসপাতালে ভর্তি করে দেন। 
 
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। টাকা উদ্ধারের পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি