উখিয়ায় ডাকাতের গুলিতে স্কুলছাত্রী নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:০৬
 
উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল গ্রামের আবুল ফরাজের ছেলে আমির হামজা ও আব্দুল হকের ছেলে মুহিবুল্লাহর বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের গুলিতে আমির হামজার মেয়ে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী জুলেখা বেগম (১৫) নিহত হয়েছে।
 
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, উখিয়ার মোহাম্মদ শফিরবিল গ্রামের আবুল ফরাজের ছেলে আমির হামজা ও আব্দুল হকের ছেলে মুহিবুল্লাহর বাড়িতে ডাকাতরা প্রবেশ করে। ডাকাত আসার খবর পেয়ে বাড়ির লোকজন দরজার বন্ধ করলে ডাকাতরা গুলি বর্ষণ করে। এ সময় ডাকাতের গুলিতে আমির হামজার মেয়ে জুলেখা বেগম (১৫) গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি