দেশের অর্থনীতি চাঙ্গা করতে কোদাল ধরা লোক অর্থাৎ শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
যশোরের ঝিকরগাছার শহীদ আবুবকর স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ‘ত্রি-বার্ষিক সাধারণ সভায়’প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মনির বলেন, বর্তমান সরকার শ্রমিকবন্ধব সরকার। শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করছে। তারা ঝুঁকি নিয়ে ভবন নির্মাণ করে থাকে। কাজ করার সময় অনেকেই অসুস্থ হয়, আহত হয়। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে এ সকল আহত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক শাহিন-উল-কবীর, ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ঝিকরগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বাবলু, ২নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ আবুবকর স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক কবি সাইফুদ্দিন।
ইত্তেফাক/ইউবি
