গাজীপুরে রেলওয়ের জমি থেকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:৫২
 
গাজীপুরের জয়দেবপুর জংশন ও এর আশপাশ এলাকার রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে পাঁচ শতাধিক অবৈধ দোকান ও ছাপড়া ঘর উচ্ছেদ করা হয়।
 
জয়দেবপুর জংশন, জয়দেবপুর বাজার রেলক্রসিং এলাকায় বিভিন্ন সময় গড়ে ওঠা কলা পট্টিসহ বিভিন্ন পণ্যের দোকান ও এর আশপাশ এলাকায় রেলওয়ের জমি দখল অবৈধভাবে গড়ে ছাপড়া ঘর অভিযানের সময় উচ্ছেদ করা হয়েছে।
 
রেলওয়ের বিভাগীয় সহকারী স্টেট অফিসার অহিদুন্নবী জানান, অভিযানের সময় রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে নির্মিত পাঁচ শতাধিক দোকান ও ছাপড়া ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার মো. মনিরুল ইসলাম পাটোয়ারী, সহকারী স্টেট অফিসার অহিদুন নবী, জয়দেবপুর জংশন ফাড়ির ইর্নচাজ এসএম রকিবুল হকসহ, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি