পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা বাজারে মঙ্গলবার বেলা ১১টার দিকে আতাইকুলা উচ্চ বিদ্যালয় ও ফাতেমা খাতুন বালিকা স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রনি হোসেন (১২) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ভুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আবু ইউনুস প্রাং, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, ফাতেমা খাতুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আফসার আলী, ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম মজনু, মিজানুর রহমান মজনু প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে স্কুলছাত্র রনিকে (১২) হত্যা করে লাশ ফেলে ভ্যান ছিনতাই করে নিয়ে যায় হত্যাকারীরা। ঘটনায় আশরাফুল ও আসাদুল নামের দুই ভাইকে আটক করে থানা পুলিশ।
ইত্তেফাক/আরকেজি
