হাটহাজারীতে ইয়াবাসহ আটক-১

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০১:২০

হাটহাজারীতে ইয়াবাসহ মোঃ হাসেম (৩২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। ২২ জানুয়ারি সোমবার রাত সাড়ে নয়টার দিকে চারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মডেল থানা সূত্রে জানা যায়, এসআই জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে এসআই পরেশ চন্দ্র সিকদার এএসআই ইব্রাহিম, এএসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। তারা উপজেলার পাকা রাস্তার মাথার আবদুর রহিমের চায়ের দোকানের সামনে থেকে ৫২ পিচ ইয়াবাসহ হাসেমকে আটক করে।

আটককৃতের নামে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং ২০। আটককৃত মোঃ হাসেম চারিয়াস্থ কালা গাজী বাড়ীর মৃত সোলাইমানের পুত্র।
 
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর আটকের সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে জানান, আটককৃতকে আদালতে প্রেরন করার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/নূহু