ক্যারিয়ারের একটি চরম বাস্তবতা হলো এর উত্থান পতন। একই গতিতে ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছেছে পৃথিবীতে এমন মানুষ পাওয়া কঠিন। কেউ কি ভেবে দেখেছে কেন এমন হয়। কোন দোষগুলো এর পিছনের কারণ? এজন্য অনেক কিছুকেই দায়ী করা যেতে পারে। যেমন হতে পারে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এজন্য আপনার কোনো ত্রুটি নেইতো?
এমনও হতে পারে আপনার কারণেই আপনার ক্যারিয়ার ধ্বংস হতে চলেছে। এই বিষয়টি নিয়ে সম্প্রতি স্টেয়ার ইউনিভার্সিটির জ্যাক ওয়েলচ ম্যানেজমেন্টে ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান জ্যাক ওয়েলচ প্রফেশনাল নেটওয়ার্ক লিংকডইনে জানিয়েছেন যে ৮টি আচরণে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে।
এই কারণগুলো হলো-
১. আপনার যোগ্যতা বা সাধ্যের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার পর আপনি যদি তা সঠিকভাবে সম্পন্ন করতে না পারেন সে কেক্ষেত্রে আপনি পুরো ব্যাপারটির জন্য দায়ী হচ্ছেন। আপনি প্রশ্নের মুখে পড়বেন। ২. কোনো রকম পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে না পারলে ও এর সাথে সাথে এই পরিবর্তনকে সমর্থন না করলে। কোনো মতেই কর্তৃপক্ষের সিস্টেমের পরিবর্তনের বিরোধিতা করা যাবে না । আর এ কারণেও আপনি আপনার ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে পারেন।
৩. কোনো মতেই অফিসের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা না করে সমস্যা চিহ্নিতকরণে নিজেকে তুলে ধরতে হবে। আপনি যদি এই কাজে নিজেকে ব্যর্থ বলে পরিচয় দেন তাহলে ক্যারিয়ারও আপনাকে ব্যর্থ বলে ছেড়ে চলে যাবে।
৪. অনেক সময়ই দেখা যায় বসের মন জয় করার পর সহকর্মীদের এড়িয়ে চলেন । এমন সিদ্ধান্ত আসলেই ভুল। এমন সিদ্ধান্তের জন্য আপনাকে পস্তাতে হতে পারে। বসকে যেমন আপনি খুশি রাখবেন তেমনি সহকর্মীদেরও আপনি কাছাকাছি থাকবেন। আর এ কাজে ব্যর্থ হলেও আপনি ছিটকে পরতে পারেন ক্যারিয়ারের কোঠা থেকে।
৫. বর্তমানকে সব সময় প্রধান্য দিতে হবে। যদি আপনি বর্তমানকে এড়িয়ে ভবিষ্যত্ নিয়ে ভাবতে থাকেন বা উদ্বিগ্ন থাকেন তাহলেও আপনি ভুল করবেন। বর্তমানকে প্রধান্য না দিলে আগামী নিয়েও আপনি কিছু করতে পারবেন না। আর যদি আপনি কিছু করতেই না পারেন তাহলে আপনার ক্যারিয়ার তো এমনিতেই শেষ।
৬. অফিসের জন্য আপনি মনপ্রাণ দিয়ে কাজ করছেন এবং এর জন্য আপনি অনেক দৌড়ঝাঁপ করছেন। এ বিষয়টি আপনিই শুধু জানেন। যদি অফিসকে আপনি বুঝাতে ব্যর্থ হন তাহলে আপনার সব পরিশ্রম ও আপনার ক্যারিয়ার দুইই বৃথা হতে পারে। সে জন্য সব কাজের আগে আপনি অফিসকে অবহিত করুন আর দালিলিক প্রমাণ রাখুন না হয় আপনার ক্যারিয়ারে লাল বাতি জ্বলবে।
৭. নিজেকে গুরুত্ব দিতে গিয়ে আপনি যদি আপনাকে নিরস ও কঠিন হিসেবে উপস্থাপন করেন তাহলে আপনি শুরুতেই একটু অন্যরকম হিসেবে পরিচিতি পেতে শুরু করবেন। আর এ জন্য আপনার অনেক কাজ আদায় করে নিতে কষ্ট হবে। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে কাজ আদায় করে নিতে ব্যার্থ হন তাহলে ক্যারিয়ারে আপনি হোচট খাবেনই।
ইত্তেফাক/আনিসুর
