ভাণ্ডারিয়ায় ডাকাতিতে ৮ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৫৯
 
পিরোজপুরের ভাণ্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের দক্ষিণ ইকড়ি গ্রামের আব্দুস সালাম হাওলাদার ও একই বাড়ির মো. অদুদ মাস্টারের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় স্বর্ণালঙ্কার ও নদগ টাকা সহ প্রায় ৮লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ১৫/১৬জনের একটি ডাকাতদল প্রথমে আব্দুস সালামের বাসার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১লাখ ৬০হাজার নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার ও একই বাড়ির অদুদ মাস্টারের গৃহের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ২লাখ নদগ টাকা ১০ভরি স্বর্ণালংকার সহ মোট ৮লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় আজ বুধবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার মো. সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/এসএস