বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে দ্বিতীয় দিনের মত বন্দর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে বন্দর এলাকায় আতংক সৃষ্টি করে। এ সময় ইনডিপেন্ডডেন্ট টিভির যশোর জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও ক্যামেরাম্যান শরীফ উদ্দিন আহত হয়েছেন।
এদিকে দফায় দফায় বোমার বিস্ফোরণে বেনাপোল বাজারের সকল দোকানপাট ও বন্দরের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়। আতঙ্কে বন্দর এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। বেনাপোল থেকে সকালে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, সকালে দিঘিরপাড় এলাকায় বোমা বিস্ফোরণ ঘটলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি
