মণিরামপুরে মা সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৮:৩৪
মণিরামপুরে মা সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার খালিয়া এম এইচ মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে মা সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান ও সৌদি প্রবাসী (সিআইপি) এস এম ইয়াকুব আলী। 
 
মাদরাসার সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনের সভাপতিত্বে ও মাদরাসার সুপার মো. রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম (মিলন), সেকায়েপ প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল হান্নান, ব্যবসায়ী মো. কবির হোসেন, মো. আব্দুর রহমান, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুল মজিদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, আব্দুস সবুর প্রমুখ।
 
অনুষ্ঠানে এস এম ইয়াকুব আলী মাদরাসার অবকাঠামোর জন্য ৫০ হাজার টাকা, অত্র এলাকার গরীব দুঃখী মায়েদের জন্য ৫০ হাজার ও মাদরাসা সংলগ্ন মসজিদের মিনার নির্মাণের জন্য ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।