“বাড়াব প্রাণিজ আমিষ গড়ব দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে ৫৩নং কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়। এ সময় ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ১টি ডিম করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. রফি ফয়সাল তালুকদার, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁদ, প্রধান শিক্ষক শাহানা আক্তার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
