ঢাবি উপাচার্যকে ‘আক্রমণকারীদের’ বহিষ্কারের দাবি ছাত্রলীগের

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘লাঞ্ছিত’ ও ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। ‘সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
বুধবার উপাচার্যের কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, আজকের পর থেকে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করেন, তবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।
 
এসময় সাধারণ শিক্ষার্থীদের নামে এই কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 
 
ছাত্রী নিপীড়নে জড়িত ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের দাবি পূরণ না হওয়ায় ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে একদল শিক্ষার্থী। তাদের মধ্যে বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা সক্রিয় ছিলেন।
 
ইত্তেফাক/এমআই