বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন পুনর্গঠনের মাধ্যমে বাধা-বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছিল তখনই স্বাধীনতার পরাজিত শক্তি দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫’র ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। শুরু হয় হত্যা ষঢ়যন্ত্র আর ক্যু এর কলঙ্কজনক অধ্যায়। একুশ বছর এরা শুধু দেশের সম্পদ লুটপাট করেছে, দেশ ও জাতির জন্য এরা কিছুই করেনি। ১৯৯৬ এবং ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ উন্নয়নের ধারায় ফিরে আসে। এ ধারাবাহিকতায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে দেয়া এক বিশাল গণসংবর্ধনা সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, মন্ত্রী নিযুক্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করে তিনি এ মন্ত্রিত্ব লক্ষ্মীপুরবাসিকে উৎসর্গ করে বলেন, ঢাকা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চালকরণ, লক্ষ্মীপুর-ফেনী সড়ক চার লেনে উন্নীত করণ, ফেনী-লক্ষ্মীপুর রেল লাইন স্থাপন, আলেকজান্ডার রিভারবীচে পর্যটন মোটেলসহ অবকাঠামো নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।
ইত্তেফাক/এমআই
