গৌরনদীতে ব্যবসায়ীর ছিনিয়ে নেওয়া টাকা ও স্ট্যাম্প ফেরত দিয়েছে ছাত্রলীগ নেতা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২২:৫৭

বরিশালের গৌরনদীতে ব্যবসায়ীকে অপহরনের পর তার কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প অবশেষে ফেরত দিয়েছে ছাত্রলীগ নেতা বেলাল রেজভী। তবে জীবন নাশের হুমকির ভয়ে মামলা করেননি ব্যবসায়ী তুহিন।

জানা গেছে, দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সোমবার রাতে মদিনা মেডিকেল হলের মালিক মো. তুহিনকে অপহরণ করে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের নাট্য সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সদস্য বেলাল রেজভী ও তার সহযোগীরা। প্রথমে তারা ব্যবসায়ী তুহিনকে জঙ্গি আখ্যায়িত করে ভয়ভীতি প্রদর্শন করে বলে তোমার কাছে জেহাদী বইপত্র রয়েছে। টাকা না দিলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। দাবীকৃত চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতারা ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে বলে গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান তোমাকে পার্টি অফিসে নিয়ে যেতে বলেছে। এই বলে তুহিনকে একটি মটরসাইকেলে তুলে নিয়ে তাকে আশোকাঠী এলাকার একটি বিল্ডিং রাত সাড়ে ৯টা পর্যন্ত আটকে রাখে। এক পর্যায়ে পুলিশের টের পেয়ে তারা ব্যবসায়ীর পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ব্যবসায়ীকে ছেড়ে দেয়।

ইত্তেফাক/নূহু