গাজীপুরে আগুনে পুড়লো ঝুটের গুদাম ও বসতবাড়ি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১০:১৭
 
গাজীপুরে অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম ও বসতবাড়ি পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুট গুদামসহ ছোট ছোট পাঁচটি ঘর ও মালামাল পুড়ে গেছে।
 
ব্যবসায়ী শান্তর ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
 

ইত্তেফাক/এএম।