আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে যুক্ত করা হচ্ছে আধুনিক যুদ্ধ সরঞ্জাম। গত মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
সংরক্ষিত মহিলা আসনের এমপি নুরজাহান বেগমের প্রশ্নে তিনি বাহিনীগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি তিন বাহিনীতে এরই মধ্যে যেসব আধুনিক সরঞ্জাম দেওয়া হয়েছে তা উল্লেখ করেন।
সেনাবাহিনী নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, আগামী ২ অর্থ বছরে সিলেট সেনানিবাসে ১১টি ইউনিট/সদর দপ্তর গঠন করা হবে। পরবর্তী তিন অর্থবছরে রামু সেনানিবাসে গঠন করা হবে ১৪টি ইউনিট/সদর দপ্তর। ২০২৫ সাল নাগাদ মোট ৫৬টি ইউনিট/সদর দপ্তর গঠন করার কথা উল্লেখ করেন মন্ত্রী।
ইত্তেফাক/আনিসুর
