কালীগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪৫
 
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত (২৫) নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের অদূরের কালীগঞ্জে দেওপাড়া এলাকা থেকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ এ মরদেহ উদ্ধার করা হয়।
 
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম জানান, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ দেওপাড়া এলাকার রেললাইনের পাশ অজ্ঞাত ওই নারীর মস্তক বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা কালীগঞ্জ থানায় খবর দেন। থানা পুলিশ নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে খবর দিলে তারা দুপুরে ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে। লাশটি নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
 
তিনি আরো জানান, ওই লাশের পরনে কালো ডোরাকাটা গেঞ্জি, হলুদ-সাদা-লাল রংয়ের জামা, কমলা রংয়ের পায়জামা ও গলায় সাদা-লাল ওড়না ছিল।
 
ইত্তেফাক/এসএস