মুকসুদপুরে বাসের ধাক্কায় মাহেন্দ্র চালক নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:২৬
 
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোমিন (৩২) নামের এক মাহেদ্র চালক নিহত হয়েছেন।বুধবার রাত ৮টার দিকে জেলার মুকসুদপুর ও ফরিদপুরের নগরকান্দা সীমান্তে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহেদ্র চালক মোমিন রাজবাড়ী জেলার পাংশা থানার রুঘুদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। 
 
মুকসুদপুর-ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ জানান, বুধবার রাতে ওই মহেন্দ্র চালক যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়ায় আসলে একটি অজ্ঞাত যাত্রী বাহী বাস ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রর ভেতরে থাকা মোমিন ঘটনাস্থলেই নিহত হন। ওসি এজাজউদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে