ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, “আমাদের জনসংখ্যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও বোঝা মনে করেন নি। তিনি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে মধ্যম ও উন্নত আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। ২০৩১ সালের মধ্যেই বাংলাদেশ আমেরিকা, চীন ও জাপানের মতো উন্নত দেশে পরিণত হবে।”
বৃহস্পতিবার উপজেলা পরিষদ আয়োজিত পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য দানকালে তিনি আরো বলেন, ‘নিজের জীবনকে সুন্দর ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে পারলে বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তর হবে।’
চেয়ারম্যান মকলেসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দীন, পুলিশ সুপার জিহাদুল কবীর, রেলওয়ের পাকশী বিভাগের ম্যানেজার অসীম কুমার তালুকদার, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরীন আক্তার।
ইত্তেফাক/আরকেজি
