পথচারীকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:২১
 
গৌরীপুর উপজেলার গৌরীপুর-শাহগঞ্জ আঞ্চলিক সড়কের বিয়ারকান্দা এলাকায় বৃহস্পতিবার পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কাঞ্চন মিয়া বাবু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।
 
এলাকাবাসী জানায়, সকালে কাঞ্চন মোটরসাইকেল নিয়ে শাহগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে বিয়ারকান্দা এলাকায় এক পথচারী দ্রুত রাস্তা পার হতে গিয়ে কাঞ্চনের চলন্ত মোটরসাইকেলের সামনে পড়ে যায়। এসময় তিনি ওই পথচারীকে বাঁচাতে নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন। জানতে পেরেছেন পথচারীকে বাঁচাতে গিয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি