কামারখন্দে বাসে ডাকাতিকালে দুই ডাকাত আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭
 
কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি করার সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। 
 
 
আটককৃতরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার পাকুলিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রতন (৩২) ও বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আব্দুস সালাম (২৮)। 
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ভোর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় ডিপজল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুই ডাকাতকে আটক ও একটি খুর, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি