সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এখন থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে দুগ্ধ খামারিরা দুধের মূল্য গ্রহণ করতে পারবেন।
গত মঙ্গলবার উপজেলার মনিরামপুর বাজারে ক্লাউড ওয়েল লিমিটেড ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে এই সেবা কার্যক্রম চালু হয়েছে। এ সময় ১০ জন দুগ্ধ খামারির প্রত্যেককে এক লাখ টাকার ঋণপত্র তুলে দেয়া হয়।
ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল আলম ও ক্লাউড ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল ইসলাম এ প্রকল্প উদ্বোধন করেন। এ সময় ক্লাউড ওয়েলের পরিচালক অপূর্ব দাস, প্রধান বিপণন ও মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ কুদরতুল্লাহ, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. আহসান উল আলম, এফএভিপি মো. মাজিদুল হক, বিশ্ব ব্যাংক কনসালটেটিভ গ্রুপ টু এ্যাসিস্ট দ্য পুওর প্রকল্পের প্রতিনিধি ম্যাত্তোচিয়াম্পো, যোয়েপ রোয়েস্ট এবং মিসেস সিলভিয়া বাউর প্রমুখ উপস্থিত ছিলেন।
