সারাদেশে কবে নাগাদ শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে জানতে চেয়ে বিদ্যুৎপ্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এমপি মনির বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে জানতে চান- কোন তারিখের মধ্যে আমাদের নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎ যাবে।
উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমি ইতোমধ্যে আপনাদের সকল সংসদ সদস্যকে জানিয়ে দিয়েছি, যে কোন এলাকায় কোন মাসে, কোন বছরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে। আমি আশা করছি ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে।
