“সমৃদ্ধির সন্ধানে প্রতিদিন” এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল “কালান্তর ফাউন্ডেশন”। বর্ণময় অভিজ্ঞতা ও সুধীমহলের প্রশংসা নিয়ে প্রতিষ্ঠানটি চতুর্থ বর্ষে পদার্পণ করলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গুলশান অল কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয়েছিল ‘নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক তথ্য সচিব, সমর চন্দ্র পালের সভাপতিত্বে কালান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শরীফ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর সিকদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার পিএমজেএফ।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্তরা হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট কথা শিল্পী ও দৈনিক কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, লেখক ও সাংবাদিক হারুন হাবীব, এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ।
ইত্তেফাক/আরকেজি
