রাজধানীর মিরপুরের মধ্যপীরেরবাগে কোকিলা (৪৫) নামে এক হিজড়াকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুলিশ মধ্য পীরেরবাগের ৮০/৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, হিজড়াদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কোকিলাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পায়েল ও মমতা নামে দুই হিজড়াকে আটক করা হয়েছে।
মিরপুর থানার এসআই শাহ আলম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে কোকিলাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পায়েল ও মমতা নামে দুই হিজড়াকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
