পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, 'দেশের নদ-নদী দখলমুক্ত করা এবং নাব্যতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে, যা দেশের জনগণের কাছে দৃশ্যমান'। শনিবার (১৩ এপ্রিল) নেত্রকোনার মগড়া নদী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি এ সময় জেলা প্রশাসন এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে নেত্রকোনার মগড়া নদী খনন এবং নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পানি সম্পদ রক্ষায় যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকার তা করবে'।
আরও পড়ুন: নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তারকারা
এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, মন্ত্রনালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
