কুষ্টিয়ার মিরপুরে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২৩:২৪

কুষ্টিয়ার মিরপুরে আমেরিকা প্রবাসী রুনু মল্লিকের বাড়িসহ তার আরো ২ ভাইয়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রুনু মল্লিক উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের মৃত রফিজ উদ্দিন মল্লিকের ছেলে।

বৃহস্পতিবার রাতে তার ছোট ভাই মোমিন মল্লিকের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে রুনু মল্লিক ও নজু মল্লিকের বাড়িতে। এতে ওই বাড়ির ৫টি আধাপাক ঘর, আসবাবপত্র, ইলেট্রনিক সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র ভস্মিভূত হয়ে যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সির্ভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে পৌঁনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার আয়ূব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইত্তেফাক/নূহু