ফুলপুরে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২৩:২৮

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের দিউ এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর খড়িয়া নদীর তীরে স্থানীয় কয়েকজন নারী শুকনো পাতা কুড়ানোর সময় পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে বিকেলে নকজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, নাড়িসহ মৃত নবজাতকটি বুধবার দিবাগত রাতেই হয়তো এখানে ফেলে রাখা হয়েছে। হতভাগ্য নবজাতকটি কারো অবৈধ প্রণয়ের ফসল বা মেয়ে হয়ে জন্মানোর অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধরাণা করা হচ্ছে।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক ইত্তেফাককে জানান, এখনো এ ঘটনার কোন ক্লু পাওয়া যায়নি। উদ্ধারকৃত মেয়ে নবজাতকটি’র লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/নূহু