চুয়াডাঙ্গায় ফেন্সিডিল বোঝাই প্রাইভেট কারসহ যুবক গ্রেফতার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

চুয়াডাঙ্গায় ফেন্সিডিল বোঝাই প্রাইভেট কারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের নাম কবির (৩৮)। বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর নেওয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের ভেমরুল্লা রাফিদ পোলট্রি ফিড কারখানার সামনে অবস্থান নেয়। সে সময় দর্শনার দিক থেকে আসা চুয়াডাঙ্গা শহরগামী একটি প্রাইভেট কারে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে প্রাইভেট কার থেকে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাইভেট কারটি আটক এবং কারের চালক কবীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবীর কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ তারিকনগরের মনির হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ সুত্র আরও জানায়, গ্রেফতারকৃত এই কবীর ইতিপূর্বেও একবার ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছিল।

ইত্তেফাক/নূহু