চট্টগ্রামে ৯ বছরের শিশু মীম ধর্ষণ ও হত্যায় বাড়ির কেয়ারটেকারসহ ৭ জন জড়িত ছিল। এর মধ্যে কেয়ারটেকার মনিরুল ইসলাম মনুসহ ৬ জন গতকাল বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়েছে। জেলা ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ আরো একজনকে ধরতে অভিযান চালাচ্ছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ জানান, বাড়ির কেয়ারটেকার জামালসহ ৭ জন মিলে পরিকল্পিতভাবে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। জড়িতদের মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি গভীর রাতে আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় মাদ্রাসা ছাত্রী মীমকে ধর্ষণের হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির মা আকবর শাহ থানায় মামলা করেছেন। মীম সী ওয়ার্ল্ড এলাকার বাসিন্দা প্রবাসী জামালের মেয়ে।
ইত্তেফাক/মোস্তাফিজ
