তানোরে মাদকসহ গ্রেফতার ৩

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১২:৪২
 
রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হিরোইন, গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 
 
জানা গেছে, আজ সকাল ৯টায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইনসহ মাহাবুর রহমান বাবু, ওরফে হাফান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলা কৃষ্ণপুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় এস আই আবুল খায়ের পিন্টু অভিযান চালিয়ে ৬৩ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফজলুকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী তানোর পৌর এলাকার আমশো তাঁতিয়ালপাড়া গ্রামের সৈয়দ আলী মণ্ডলের ছেলে। একইদিনে ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমতি ভারতী রাণীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ভারতী তানোর পৌর এলাকার মাসিন্দা হালদারপাড়া গ্রামের নারায়নের স্ত্রী।
 
তানোর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।তাদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস