মুক্তধারার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহার স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:২১
 
সৃজনশীল সাহিত্যের অগ্রপাঠক, প্রকাশনা শিল্পের অগ্রদূত একুশে পদকপ্রাপ্ত মুক্তধারার প্রতিষ্ঠাতা প্রয়াত চিত্তরঞ্জন সাহার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এ স্মরণসভার আয়োজন করে। 
 
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ইমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এতে সভাপতিত্ব করেন লেখক ও প্রকাশক মফিদুল হক। সভায় উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন সাহার স্ত্রী বিজলী প্রভাস সাহা। 
 
বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, অমিকন গ্রুপের চেয়ারম্যান, সৃজনশীল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আন্তজার্তিক পরিচালক, বাংলাপ্রকাশের প্রকাশক প্রকৌশলী মেহেদী হাসান, কামরুল হাসান শায়ক, মিলন নাথ, ফরিদ আহমেদ, সুভাস সিংহ রায়, মেজবাহ উদ্দিন আহমেদ, জহরলাল সাহা, ওসমান গনি, রামেন্দু মজুমদার, অধ্যাপক শামসুজ্জামান খান, মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক আনিসুজ্জামানসহ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।