এসএসসি পরীক্ষা দেয়া হলো না শাকিলের

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫৮
 
শিক্ষকের সাথে দেখা করে আর বাড়ি ফিরতে পারল না এসএসসি পরীক্ষার্থী শাকিল খান। শুক্রবার জুমা নামাজ পড়ে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী হাসপাতালের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। ঘিওর উপজেলার নেগিরকান্দি গ্রামের জয়দার খানের ছেলে শাকিল স্থানীয় হিজুলিয়া বিআরএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
 
জানা গেছে, শাকিল তার এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের সাথে শিবালয় উপজেলার গহেরপুর গ্রামের শিক্ষক আব্দুস ছালামের সাথে সাক্ষাৎ করে হাসপাতাল মসজিদে জুমার নামাজ পড়ে। রাস্তা পার হতে গিয়ে তার স্যান্ডেল খুলে যাওয়ায় পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/আরকেজি