জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বেনাপোল স্থলবন্দরকে বঙ্গবন্ধু স্বতন্ত্র স্থলবন্দর করার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীর। তাদের এ প্রস্তাব একেবারে উড়িয়ে দেয়া যায় না। এটি একটি ভালো প্র্রস্তাব। কারণ বেনাপোল কাস্টম হাউস দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখে।
শুক্রবার দুপুরে বেনাপোল কাস্টম হাউস ক্লাবে আর্ন্তজাতিক কাস্টম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস; রফতানি,বন্ড ও আইটি) এ এফ এম শাহরিয়ার মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ কাস্টম কর্মকর্তারা।
পরে একটি বর্ণাঢ্য র্যালি কাস্টম হাউস চত্বর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কাস্টম কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন।
IMG0
এদিকে র্যালি শেষে কাস্টম হাউসের আয়োজনে মেধাভিত্তিক ১০০ শিক্ষার্থীকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য ও পরিবেশের ওপর প্রশিক্ষণ দেন কাস্টম কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে কাস্টম ক্লাবে দিবসটির মূল প্রতিপাদ্যের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্যে উপর প্রবন্ধ উপস্থাপন করেন বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আ, আ,ম, আমীমুল ইহ্সান খান।
যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার (রফতানি ও বন্ড), এ এফ এম শাহরিয়ার মোল্লা । এ সময় বক্তব্য রাখেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বন্দরের উপপরিচালক রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।
ইত্তেফাক/ইউবি
