যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা বাজারে গণসংযোগ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
তিনি সফরসঙ্গী ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের সকল দোকানদারসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন পেশার মানুষকে জড়িয়ে ধরে দোয়া ও নৌকা মার্কায় ভোট চান এবং তাদের চাওয়া-পাওয়ার কথা শোনেন। পাশাপাশি ওই এলাকার সমস্যা এবং সেগুলো সমাধানের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলাপ-আলোচনা করেন।
এ সময় এমপি মনির বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নাই। সেই বিজয় সুনিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মিয়া, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মুস্তানিচুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন প্রমুখ।
