গাঁও কামড়ার বিলে পলো উৎসব

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৯:৫৮
 
মাগুরা সদর উপজেলার গৌরীচরনপুর গ্রামের গাঁও কামড়ার বিলে শুক্রবার পলো উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে মাছ ধরা। জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু উৎসবের উদ্বোধন করেন।
IMG0
জানা গেছে, সদর উপজেলার হাজরাপুর ইউপির চেয়ারম্যান কবির হোসেন এ উৎসবের অয়োজন করেন। মাগুরা জেলা ছাড়াও পাশের ঝিনাইদহ থেকে হাজার হাজার মানুষ পলো নিয়ে মাছ ধরতে আসেন।
IMG1
জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু জানান, পলো দিয়ে মাছ ধরা গ্রাম বাংলার ঐতিহ্য। হাজার হাজার মানুষের সমাগম ঘটে পলো উৎসবে। 
 
ইত্তেফাক/আরকেজি