'পদ্মাবত' মুক্তি পাচ্ছে পাকিস্তানে

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২০:১৯
পদ্মাবত চলচ্চিত্রের মুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে গোটা ভারতে। দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রনবীর সিংয়ের 'পদ্মাবত' সিনেমাকে নিয়ে বেশ কয়েকমাস ধরে ভারতের কয়েকটি রাজ্যে চলছে ধুন্ধুমার কাণ্ড।
 
রাজপুত সংগঠনগুলির দাবি, রানি পদ্মিনীকে বিকৃতভাবে এই ছবিতে উপস্থাপন করা হয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বানসালির বিরুদ্ধে বড়ো ধরনের অভিযোগ উঠছে বড় ধরনের।
 
তবে চলচ্চিত্রটি প্রদর্শনে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তার পরেও বিজেপি শাসিত কয়েকটি রাজ্য চলচ্চিত্রটির প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি উগ্র রাজপুত সংগঠনের প্রবল তাণ্ডবে ছড়িয়েছে দর্শকদের মনে ভীতি।
 
অথচ সেই চলচ্চিত্রের সেন্সর ছাড়পত্র দিয়েছে পাকিস্তান। দেশটির দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্রটি দেখার। ফেব্রুয়ারিতেই চলচ্চিত্র সেখানে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
 
পাকিস্তানের সেন্সরবোর্ড বিনাকর্তনে ছাড়পত্র দিয়েছে ‘পদ্মাবত’কে। এদিকে বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপি বাজার থেকে তুলে নিয়েছে পদ্মাবত।
 
ইত্তেফাক/ রেজা