ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. হারুন অর রশিদের গাড়িতে হামলার ও ডাকাতির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ১০- ১৫ জনকে আসামি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শৈলকুপা উপজেলার মাহমুদপুর এলাকায় এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা রাস্তার পাশের গাছ কেটে ব্যারিকেড তৈরি করে। ভাইস চ্যান্সেলরের গাড়ি ব্যারিকেডে এসে থামলে ডাকাতরা হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়। গাড়ি থেকে নেমে ভাইস চ্যান্সেলর ও গাড়ির ড্রাইভার রাস্তার পাশের জঙ্গলে লুকান। হামলাকারীরা তাকে ধরে টাকা চাই। এরপর মানি ব্যাগে থাকা ৫-৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা চলে গেলে ভাইস চ্যান্সেলর পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পাসে পৌঁছে দেয়।
ইত্তেফাক/ইউবি
