অসুস্থ প্রতিযোগিতা সহ্য করা হবে না

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২৩:০০

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা  কোনোভাবেই সহ্য করা হবে না। কোন্দল পরিহার করে নির্বাচনে অংশ নিন।

জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকেই শেখ হাসিনা মনোনয়ন দেবেন। তিনি শুক্রবার মানিকগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে সকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।

বিএনপি এখন নালিশ পার্ক। আন্দোলনের ডাক দিয়ে তারেক জিয়া লন্ডনে অবস্থান করেন। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি। ঘরে বসে শুধু মিথ্যাচার করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্ত্যব রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সাহারা খাতুন এমপি, অ্যাড. আব্দুল মান্নান, উপদেষ্টামন্ডলীর সদস্য মুকুল বোস, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

ইত্তেফাক/নূহু