রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশের এসআই জীতেন্দ্র (৩৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বদলীপুকুর এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।নিহত জীতেন্দ্র বগুড়া ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তিনি রংপুর শহরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলায়।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ছুটি কাটিয়ে কর্মস্থলে মোটরসাইকেল যোগে ফিরছিলেন জীতেন্দ্র। পথিমধ্যে মিঠাপুকুর উপজেলার বদলীপুকুর এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
আরও পড়ুন: সীতাকুণ্ডে চালককে শ্বাসরোধে হত্যা, প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা
ইত্তেফাক/কেকে
