হাটহাজারী আঞ্চলিক ইজতেমায় মুসল্লির মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১০:৪৬
 
চট্টগ্রামের হাটহাজারীর চারিয়ায় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় যোগ দিতে আসা মো. ফজল আহমদ (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।
 
শনিবার সকালে ইজতেমা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মো. ফজল আহমদ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৃত আবদুল মজিদের ছেলে।
 
সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ইজতেমার খিত্তায় মো. ফজল আহমদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য স্বজনরা ভোরে মরদেহ তার বাড়িতে নিয়ে যান।
 
এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ২টায় ইজতেমার খিত্তায় রেজাউল করিম (৬০) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এসএস