বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিগত এক দশকের অন্যতম আকর্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। অথচ আসন্ন আইপিএল নিলামের প্রথম দিনে ভিত্তিমূল্যেও তাকে নেয়ার আগ্রহ দেখায়নি কোনো দল। এবার গেইলের ভিত্তিমূল্য ২ কোটি রূপি ধরে নিলামে তালিকাভুক্ত করা হয়েছিল। অবশ্য অবিক্রিত ক্রিকেটারদের দ্বিতীয় দিনে ফের নিলামে ওঠানো হবে।
বড় ক্রিকেটারদের মধ্যে এছাড়াও অবিক্রিত রয়ে গেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে আরেক ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দামি বিদেশি খেলোয়াড়। দুই কোটি রূপি ভিত্তিমূল্যে তাকে নিলামে তোলা হলেও ১২.৫ কোটি রূপিতে তাকে দলভুক্ত করেছে রাজস্থান রয়্যালস। একই দল দুই কোটি রূপি মূল্যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকেও নিয়েছে দলে।
ইত্তেফাক/কেআই
