দারিদ্র বিমোচনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫০
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ দুঃখী মানুষের দুঃখ কষ্ট বোঝে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। 
 
আজ শনিবার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ও মানিকনগর মধ্যপাড়া আনসার মাঠে শীতার্ত মানুষের মাঝে দশ হাজার শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। 
 
এ নিয়ে তিনি ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় প্রায় ৫০ হাজার শীতবস্ত্র বিতরণ করলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশে ষাটোর্ধ্ব বৃদ্ধ, দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীদের শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই