নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৪

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:০৬
 
ফকিরহাটে নাশকতার পরিকল্পনাকালে উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।  
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ফকিরহাট পাইকপাড়া এলাকায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. তৈয়েবুর রহমানের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে এক গোপন মিটিয়ের খবর পায় পুলিশ। 
 
সন্ধ্যায় ফকিরহাট মডেল থানার এসআই বিধানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে বেতাগা ইউনিয়ন জামায়াত আমির ধনপোতা গ্রামের মো. আবু দাউদ (৪৮), একই এলাকার মো. রফিকুল ইসলাম (৩৫), চাকুলি গ্রামের কাবির শিকারি (৩৮), ষাট তলা গ্রামের ফেরদাউস আলীকে (৩৫) আটক করেছে। এ সময় অন্যরা পলিয়েছে বলে এসআই বিধান জানান। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে