নগর সংলগ্ন খয়রাবাদ ব্রিজের মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে শুক্রবার সন্ধ্যায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরো এক যুবক আহত হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা সরকারি বরিশাল কলেজের ছাত্র রাহাত এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাকিল। এই ঘটনায় গুরুত্বর আহত তাদের বন্ধু হিরনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খয়রাবাদ সেতুর উপরে তিনজনকে বহনকারী বরিশাল থেকে নলছিটিগামি মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআই
