বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আজ শনিবার এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অর্জনের কথা তুলে ধরে তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রে এখন আর কাজ হবে না।
শাহজাহান কামাল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনে বিশ্বাস করেন না, তিনি তার স্বামী জিয়াউর রহমানের মতোই অন্যপথে ক্ষমতায় আসতে চান। বিএনপি ২০১৪ সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল।
এর আগে মন্ত্রী ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
ইত্তেফাক/কেকে
