দেবিদ্বারে মাদকসহ আটক ৪

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৭:২১
  
দেবিদ্বারে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। আজ শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ভিংলাবাড়ি পূর্ব এলাকার রুক্কু মিয়ার বাড়িতে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেট করার সময় অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার ভিংলাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মো. আলী মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (২৮), একই এলাকার  মো. রুক্কু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫)। 
 
দেবিদ্বার থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এস আই) মো. সাইদুর রহমান, উপ-পরিদর্শক(এসআই) প্রেমধন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা, ৪০ বোতল ইস্কেফ সিরাপ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।
 
অন্যদিকে, ওই রাতে উপ-পরিদর্শক খালেদ মোশাররফ মো. সাইদুর রহমান একই এলাকার মজিবুর রহমানের ঘর থেকে ৬৪ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ ভিংলাবাড়ী মধ্যপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. আশিকুর রহমান ওরফে কনক (২৬) ও ভিংলাবাড়ী দক্ষিনপাড়ার আ. মতিন মিয়ার ছেলে আব্দুল্লাহকে (২২) আটক করেন। এই সংক্রান্তে এসআই মো. সাইদুর রহমান  ও খালেদ মোশাররফ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করে আসামিদের কুমিল্লা কারাগারে পাঠান।   
 
ইত্তেফাক/কেকে